September 30, 2026, 5:08 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

সেপ্টেম্বরে পোশাক রপ্তানি ১৪.৪৬ শতাংশ বেড়েছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি ২০২৩-২৪ অর্থবছরের সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানি ১৪.৪৬ শতাংশ বেড়েছে। গত মাসে পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ৩.৬১ বিলিয়ন মার্কিন ডলারে। গত ২০২২-২৩ অর্থবছরের একই মাসে এর পরিমাণ ৩.১৬ বিলিয়ন ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুারো (ইপিবি) গতকাল ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশের রপ্তানির পরিসংখ্যান প্রকাশ করেছে।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, গত কয়েক মাসে অর্ডার হ্রাস পাচ্ছিল, এর মধ্যে একক মাসে এই প্রবৃদ্ধি সত্যিই অসাধারণ। যেহেতু আমরা পণ্য এবং বাজার বৈচিত্র্যকরণ, প্রযুক্তি আপগ্রেডেশন এবং উদ্ভাবনসহ প্রবৃদ্ধির নতুন সুযোগগুলো অন্বেষণ করছি, তাই তাঁর সুফল পেতে শুরু করেছি।
এদিকে ইপিবির তথ্য অনুসারে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক বা জুলাই-সেপ্টেম্বর সময়ে বাংলাদেশের পোশাক রপ্তানি আয় ১১.৬১ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩.০৭ শতাংশ বেশি। আলোচ্য সময়ে নিটওয়্যার খাত থেকে রপ্তানি হয়েছে ৬.৭৬ বিলিয়ন ডলার এবং ওভেন পোশাক থেকে রপ্তানি এসেছে ৪.৮৫ বিলিয়ন ডলার। নিট এবং ওভেন উভয় খাত থেকে রপ্তানি আয় যথাক্রমে ১৯.৭ শতাংশ এবং ৪.৯৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page