April 11, 2026, 7:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম খান (৩০) নামের এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন।
বুধবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কালীগঞ্জ-যশোর মহাসড়কের আমবাগান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান। নিহত নজরুল খান শরিয়তপুর জেলার সদর থানার সুজন তোয়া গ্রামের সিরাজুল হক খানের ছেলে।

কালীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, কালীগঞ্জ থেকে একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে কালীগঞ্জ-যশোর মহাসড়কের আমবাগান নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপের ড্রাইভার নজরুল ইসলাম খান মাত্মক আহত হন। ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের কর্মীরা আহত নজরুলকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে তবে চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page