August 28, 2026, 12:52 pm
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে শিশুকে নিয়ে বিরোধের জেরে পিটিয়ে আহত করা হয়েছে স্বমী-স্ত্রীকে

স্টাফ রিপোর্টার : এক শিশুকে নিয়ে বিরোধের জের ধরে ইদ্রীস আলীকে (৪০) পিটিয়ে আহত করা হয়েছে। স্বামী ইদ্রীস আলীকে বাঁচাতে গেলে তার স্ত্রী সীমা খাতুনকে  (৩৫) পিটিয়ে শ্লিলতা হানির চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় ইদ্রীস আলীকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হয়েছে। এ ঘটনায় জুয়েল রানা, কাওছার আলী মৃধা ও রশিদা বেগমকে আসামী করে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের একতারপুর গ্রামে।

থানায় দায়ের করা অভিযোগ সুত্রে ও প্রতিবেশীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে একতারপুর গ্রামে ইদ্রীস আলীর শিশু সন্তানকে নিয়ে বিরোধ সৃষ্টি হয় প্রতিবেশী কাওছার আলী মৃধা ও রশিদা বেগমের সাথে। বিরোধের এক পর্যয়ে তারা পেরেক লাগানো বাটাম দিয়ে ইদ্রীস আলীকে পিটিয়ে আহত করে। মারপিটের সময় ইদ্রীস আলীকে বাঁচাতে গেলে তার স্ত্রী সীমা খাতুনকেও মারপিট করা হয়। এ সময় তারা সীমা খাতুনকে শ্লিলতাহানির চেষ্টাও করে।

আজকের বাংলা তারিখ



Our Like Page