August 19, 2026, 6:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় নিষিদ্ধ ফসফরাস বোমা ফেলছে ইসরায়েল : ফিলিস্তিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যাকার কারামা এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর ‘সাদা ফসফরাস’ বোমা ব্যবহারের অভিযোগ তুলেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। হামাসের বিরুদ্ধে গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর আগেই অভিযোগটি সামনে আসলো।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে (সাবেক টুইটার) মঙ্গলবার বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজার কারামা এলাকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সাদা ফসফরাস বোমা ব্যবহার করছে দখলদাররা।

এ বিষয়ে ইউরোপিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রতিষ্ঠাতা রামি আবদো এক্স-এ একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ইসরায়েলি সামরিক বাহিনী গাজার জনবহুল এলাকায় বিষাক্ত ফসফরাস ব্যবহার করছে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে।’

এর আগেও গাজায় ইসরায়েলের এ ধরনের বোমা ব্যবহার প্রসঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছিল নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার গোষ্ঠী।

১৯৮০ সালের জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধক্ষেত্রে সাদা ফসফরাস বোমা ঘনবসতি স্থানে ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ। এই বোমা যেখানে ছোড়া হয় সেখানে আগুন ধরে যায় এবং আগুন অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। এতে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত শনিবার সকালে ইসরায়েলে অতর্কিত আক্রমণ চালায়। কিছুক্ষণের মধ্যে গাজার সীমান্ত সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলের দিকে অন্তত ৫ হাজার রকেট ছুড়ে তারা। এতে দিশা হারিয়ে ফেলা ইসরায়েলি সীমান্তরক্ষীরা। এরপর হামাসের কয়েক হাজার সশস্ত্র যোদ্ধা কাটাতারের বেষ্টনী ভেদ করে ইসরায়েলে প্রবেশ করে তাণ্ডব চালায়। এর জেরে গাজায় শনিবার থেকে বুধবার পর্যন্ত বিমান হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু সরকার। দুইপক্ষের পাল্টাপাল্টি হামলায় দেড় হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page