October 3, 2026, 4:05 pm
শিরোনামঃ
বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী দ্বিতীয় বিয়ে করতে গেলেই অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য : আইনমন্ত্রী দিল্লির ইশারায় যারা কাজ করছে তারা শয়তানের দোসর : ভূমিমন্ত্রী নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরি আঘাতে একজন নিহত কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক আরও ৩৬৩ ; পাঁচ দফায় মোট ২০৩৫ বিদেশিদের নাগরিকত্ব দেবে আর্জেন্টিনা গাজায় ত্রাণ প্রবেশে বিলম্বে ভয়াবহ পরিণতির আশঙ্কা জানিয়েছে ডব্লিউএইচও মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে ছয়টিরও বেশি দেশের আগ্রহ : পাকিস্তান যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

মিসর খুলে দিচ্ছে রাফাহ সীমান্ত ; গাজায় প্রবেশের অপেক্ষায় ত্রাণবাহী কনভয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা পৌঁছে দিতে মিসর-গাজা সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জাতিসংঘসহ বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনিদের জন্য আসা জরুরি ত্রাণ মিসরীয় সীমান্তে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে করণীয় নিয়ে রবিবার মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তেহ আল সিসির সঙ্গে বৈঠকে বসেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এরপরই তিনি জানিয়েছেন, মানবিক সহায়তার জন্য রাফাহ সীমান্ত আপাতত খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, এই গুরুত্বপূর্ণ সীমান্তটি সোমবার সকাল ৯টার দিকে কয়েক ঘণ্টার জন্য খুলে দেওয়া হতে পারে। ত্রাণের গাড়িগুলোকে সীমান্তে সারিবদ্ধ অবস্থা দেখা গেছে।

গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপে সীমান্ত দিয়ে পানি, জ্বালানি ও খাদ্য সরবরাহ বন্ধ রয়েছে। উপত্যাকাটিতে মানবিক পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছেছে। ২০০৭ থেকে গাজাকে ইসরায়েল অবরুদ্ধ করে রাখার পর আন্তর্জাতিক সহায়তার ওপর অনেকটা নির্ভরশীল এখানকার ফিলিস্তিনিরা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page