April 18, 2026, 3:38 am
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

ফি‌লি‌স্তি‌নের হাসপাতালে ইসরাইলের হামলায় নিহতদের স্মর‌ণে বাংলাদেশে এক‌দি‌নের শোক ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফি‌লি‌স্তি‌নের গাজা উপত্যকার আল আহলি আরব হাসপাতা‌লে ইহুদিবাদি ইসরাইলের হামলায় নিহতদের স্মর‌ণে এক‌দি‌নের জাতীয় শোক ঘোষণা ক‌রে‌ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। শ‌নিবার শোক‌ দিব‌সে অর্ধন‌র্মিত থাক‌বে বাংলাদেশের জাতীয় পতাকা।

আজ (বৃহস্প‌তিবার) রাজধানীর তেজগাঁও‌য়ে সড়ক ভব‌নে এক অনুষ্ঠা‌নে এ ঘোষণা দেন সরকারপ্রধান। এছাড়া শুক্রবার জুমার নামা‌জের পর গাজায় হতাহত‌দের জন্য দোয়ার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী। ম‌ন্দির, গির্জা ও অন্যান্য উপসানালয়ে গাজাবাসীর জন্য দেশবাসীর কাছে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।

শেখ হা‌সিনা ব‌লে‌ন, ইসরা‌ইল হাসপাতা‌লে যেভা‌বে হামলা ক‌রে‌ছে, নারী শিশু অসুস্থ মানুষ‌কে হত্যা ক‌রে‌ছে, এর নিন্দা জানাই। এ হামলা বন্ধ কর‌তে হ‌বে। ফিলি‌স্তি‌নি‌দের জ‌মি ফেরত দিতে হ‌বে।

ইসরাইলের বর্বর আগ্রাস‌নের নিন্দা ও প্রতিবাদ যারা কর‌ছে না, তা‌দের সমা‌লোচনা ক‌রেন শেখ হা‌সিনা। বিএন‌পির প্রতি ইঙ্গিত ক‌রে তি‌নি ব‌লেন, অনে‌কে চুপ র‌য়ে‌ছে। যারা ইসরাই‌লের প‌ক্ষে, তারা না‌খোশ হ‌তে পা‌রে, ভ‌য়ে চুপ আছে।

ওআইসি ভক্ত দেশের রাষ্ট্রদূত এবং চার্জ দ্যা অ্যাফেয়ার্সের সঙ্গে গতকালও বৈঠক করেছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা সকলে এক হয়ে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের পাশে আছি। এভাবে তাদের ওপর বার বার আঘাত হানা এটা কখনো মেনে নেয়া যায় না, আমরা মানতে পারি না।

যুদ্ধ ও অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করে সে অর্থ বিশ্বের শিশুদের কল্যাণে ব্যয় করার আহ্বান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, এই অস্ত্র প্রতিযোগিতা এবং যুদ্ধ বন্ধ করে যে টাকা অস্ত্র বানানোর এবং ধ্বংসাত্মক কাজে ব্যয় হয় তা যদি বিশ্বের শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যের জন্য ব্যয় করা হয়, তাহলে সব শিশুই উন্নত জীবন পেতে পারে, সেটাই আমাদের দাবি, আমি সবসময় একথা বলে আসছি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page