October 1, 2026, 6:04 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

হামাসকে রাশিয়ার সঙ্গে তুলনা করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে রাশিয়ার সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রুশ হামলার কথা তুলে ধরে তিনি এই মন্তব্য করেন। যদিও গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

এসময় মার্কিন জনগণকে ইউক্রেন ও ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়ার আহ্বান জানান জো বাইডেন। একই সঙ্গে এই দুই দেশের জন্য কংগ্রেসে আরও ফান্ড চাইবেন বলেও জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি সহায়তা অব্যাহত থাকে তাহলে ইসরায়েলের আকাশ নিরাপদ থাকবে অর্থাৎ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল থাকবে।

এদিকে দখলদার ইসরাইলি বাহিনীর আগ্রাসনে গাজা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এ অবস্থায় ইসরায়েলকে পূর্ণ সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ফলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে ক্ষোভ। এ জন্য পূর্ব সতর্কতা হিসেবে নিজ নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি করেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

এই ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের জন্য বিরল। কারণ এর আগে ২০২২ সালের আগস্টে আফগানিস্তানে আল-কায়েদা নেতা আয়মান আল-জাওয়াহিরির হত্যার পর এই ধরনের নোটিশ জারি করা হয়েছিল। সূত্র: আল–জাজিরা

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page