November 9, 2026, 11:05 am
শিরোনামঃ
৩১তম জলবায়ু সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী প্রত্যর্পণ আইনে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বন্দী বিনিময় চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে দিল্লি হাইকমিশনে আইনজীবীদের ই-মেইল কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৮১ নেতাকর্মী আটক মাদারগঞ্জে চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ মানিকগঞ্জে জমির বিরোধে নারীকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে : শুভেন্দু অধিকারী ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনের গাজা উপত্যকার আল আহলি হাসপাতালে হামলার স্যাটেলাইট ছবি চাইল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার আল আহলি হাসপাতাল হামলা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সেই হামলার সময়কার স্যাটেলাইট ছবি প্রকাশের দাবি জানিয়েছে রাশিয়া। শুক্রবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

রাশিয়ার টেলিভিশন চ্যানেল রাশিয়া ওয়ানকে দেওয়া সেই সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ‘গাজার হাসপাতালে সম্প্রতি যে ভয়াবহ হামলা ঘটে গেল, তা নিয়ে সবাই কথা বলছে; কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে এই হামলার জন্য দায়ী আসলে কারা। সবাই এখানে একে অন্যকে (এই হামলার জন্য) দায়ী করছে।’

‘আমরা নিশ্চিত যে হামলার সময়ে ঘটনাস্থল, অর্থাৎ ওই হাসপাতাল ও তার আশপাশের এলাকার স্যাটেলাইট ছবি যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে। আমরা চাই— যুক্তরাষ্ট্র এই ছবি প্রকাশ করুক এবং এ সংক্রান্ত বিভ্রান্তি দূর হোক।’

গত ১৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যার পর গাজা উপত্যকার আল আহলি আরব হাসপাতলে ভয়াবহ হামলা ও বিস্ফোরণে অন্তত ৫০০ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। সৌদি আরব, বাহরাইন, মিসর, তুরস্ক, জর্ডানসহ মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের প্রায় সব দেশ এই হামলার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) দায়ী করেছে।

আবার যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা স্পষ্টভাবে বলেছে, এই হামলার জন্য ইসরায়েল বা আইডিএফ দায়ী নয়।

কিন্তু প্রকৃতপক্ষে এই হামলার জন্য দায়ী কারা— তা এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস অভিযোগ—উপত্যকায় অভিযানরত ইসরায়েলি বিমানবাহিনী এই হামলার জন্য দায়ী। অন্যদিকে ইসরায়েল এই হামলার জন্য হামাস এবং তার মিত্র গোষ্ঠী ইসলামিক জিহাদকে দায়ী করেছে।

তেমনি হামলার চার দিন পেরিয়ে গেলেও নিশ্চিত হওয়া যায়নি যে রকেট না কি গোলা— ঠিক কী ছোড়া হয়েছিল হাসপাতালটিকে লক্ষ্য করে, যার জেরে ঘটল এত বড় বিস্ফোরণ।

ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজ সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৭ অক্টোবর ইসরায়েল- হামাস যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলকে স্যাটেলাইট ইমেজারি সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত দু’সপ্তাহ ধরে গাজা ভূখণ্ডের ওপর সার্বক্ষণিক নজর রাখছে অন্তত ২৭টি স্যাটেলাইট। সূত্র : আরটি

 

আজকের বাংলা তারিখ

  • ৯ই নভেম্বর, ২০২৬
  • ২৫শে কার্তিক, ১৪৩৩
  • ২৮শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page