February 13, 2026, 12:31 pm
শিরোনামঃ
বগুড়া-২ আসন ; জামানত হারালেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয় পেলেন বিএনপির জিলানী ঝিনাইদহ-৪ আসন ; নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত গোপালগঞ্জের তিন আসনেই জয় পেলেন ধানের শীষের প্রার্থীরা ইরানের সঙ্গে যুদ্ধ করতে মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে গেছে কারাবন্দি ইমরান খানের মধ্যবর্তী নির্বাচনে ভোট দিতে দেখাতে হবে মার্কিন নাগরিকত্বের প্রমাণ ঝিনাইদহ-৩ আসনে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জামায়াত প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান বিজয়ী শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ; গণনা শেষে আসছে ফলাফল কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও সামগ্রিকভাবে নির্বাচন সুন্দর হয়েছে : জামায়াত
এইমাত্রপাওয়াঃ

হিজবুল্লাহ প্রধানের সঙ্গে হামাসের শীর্ষস্থানীয় নেতার বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননভিত্তিক শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের দুই শীর্ষ নেতা।

বুধবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হিজবুল্লাহ। এতে বলা হয়েছে, হাসান নাসরুল্লাহ হামাসের উপপ্রধান সালেহ আল-আরোরি এবং ইসলামিক জিহাদের মহাসচিব জিয়াদ নাখলার সঙ্গে ‘গাজায় ইসরায়েলের হামলা ও নিজেদের করণীয়’ নিয়ে আলোচনা করেছেন।

তবে তাদের এ বৈঠক কোথায় হয়েছে সেটি উল্লেখ করেনি হিজবুল্লাহ।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বৈঠকে গাজা ও ফিলিস্তিনে জয় পাওয়ার জন্য এরকম স্পর্শকাতর মুহূর্তে প্রতিরোধ বাহিনীর কী করা উচিত সে বিষয়টি নির্ধারণ করা হয়েছে। এছাড়া আমাদের নাগরিকদের ওপর ইসরায়েলের নৃসংশ হামলা বন্ধ করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এর আগে গতকাল মঙ্গলবার হাসান নাসরুল্লাহর হাতে লেখা একটি প্রশংসাপত্র প্রকাশ করে হিজবুল্লাহ। এতে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করে যারা নিহত হয়েছেন তাদের প্রশংসা করেন তিনি।

হামাস ও ইসরায়েলের মধ্যে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর ইসরায়েল ও পশ্চিমা দেশগুলো ভয় পাচ্ছে এতে যোগ দিতে পারে লেবাননের হিজবুল্লাহও। হিজবুল্লাহ যদি যোগ দেয় তাহলে ইসরায়েলকে দুই দিকে যুদ্ধ করতে হবে। যা তাদের জন্য বেশ কঠিন হবে বলে মনে করছে পশ্চিমারা।

এ কারণে হিজবুল্লাহকে যুদ্ধে না জড়াতে বার বার হুঁশিয়ারি দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ অন্য পশ্চিমা দেশগুলো। এছাড়া ইরানকেও এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে মার্কিনিরা। সূত্র: সিএনএন

 

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page