July 30, 2026, 7:48 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ইসরাইল গাজায় ১৮ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছ : গাজার সরকারী মিডিয়া অফিসের তথ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি কর্মকর্তারা বলেছেন, ইহুদিবাদী ইসরাইলি সেনারা চলমান আগ্রাসনে গাজা ভূখণ্ডে ১৮ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছে। গাজার সরকারি মিডিয়া অফিস গতকাল (সোমবার) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, দখলদার বাহিনীর অব্যাহত বোমাবর্ষণের ফলে ১০ হাজার মানুষ শহীদ ও নিখোঁজ হয়েছে; এতে গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটেছে। গাজার সরকারি অফিস বলছে, উপত্যকার প্রতি কিলোমিটারে এ পর্যন্ত গড়ে ৫০ টন বিস্ফোরক ফেলা হয়েছে।

গত সপ্তাহে হামাস বলেছিল, আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরাইল ১২ হাজার টনের বেশি গোলাবারুদ ফেলেছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে ফেলা আণবিক বোমার শক্তির চেয়ে বেশি শক্তিসম্পন্ন।

ইসরাইলের এই লাগাতার বোমাবর্ষণ ও হত্যাযজ্ঞকে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে। এছাড়া, স্পেনের সামাজিক অধিকার বিষয়ক মন্ত্রী ইয়ন ব্যালেরা এই অপরাধের জন্য ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নোতানিয়াহকে বিচারের আওতায় আনার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছেন।#

আজকের বাংলা তারিখ



Our Like Page