July 30, 2026, 7:47 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

আমেরিকার বোমায় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরাইলের ভয়াবহ হামলায় ২০০ ফিলিস্তিনি শহীদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ২০০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক ব্যক্তি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইরানের ইংরেজি স্যাটেলাইট চ্যানেল প্রেস টিভি এই খবর দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াদ আল-বাজুম জানান, আজ (মঙ্গলবার) রাতে আমেরিকার তৈরি বোমাগুলো আবাসিক ভবনগুলো লক্ষ্য করে ফেলা হয়। বোমা হামলায় একটি আবাসিক কমপ্লেক্স সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। প্রতিটি বোমার ওজন ছিল এক টন।“

তিনি বলেন, “এই ভবনগুলোতে শত শত নাগরিকের বাস। দখলদার বিমানবাহিনী ছয়টি মার্কিন বোমা দিয়ে ভবনগুলো একেবারে গুঁড়িয়ে দিয়েছে। এটি গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর সবচেয়ে বড় হত্যাযজ্ঞ।”

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে ইয়াদ আল-বাজুম বলেন, “হামলায় অন্তত ৪০০ জন হতাহত হয়েছেন। অনেক দেরি হওয়ার আগে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত ইসরাইলকে থামানো।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page