September 28, 2026, 8:05 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজার স্কুলে ইসরায়েলের হামলায় ২০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজার উত্তরাঞ্চলে একটি স্কুলে ইসরায়েলি হামলায় ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল স্কুলটি। আজ শনিবার ভোরে গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস–নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গাজার উত্তরাঞ্চলে আল সাফতাউয়ি এলাকায় বাস্তুচ্যুতদের জন্য একটি স্কুলকে অস্থায়ী আশ্রয়শিবির হিসেবে ব্যবহার করা হচ্ছিল। আজ ভোরে স্কুলটিকে লক্ষ্যবস্তু করে সরাসরি হামলা চালায় ইসরায়েল বাহিনী। এরপর হামলায় শহীদ হওয়া ২০ জন এবং আহত হওয়া কয়েকজনকে গাজা সিটির আল শিফা হাসপাতালে আনা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বিদ্যালয়টিকে লক্ষ্য করে ট্যাংক থেকে সরাসরি কয়েকটি গোলা ছোড়া হয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। জবাবে ওইদিন থেকেই গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এ সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে অধিকাংশই শিশু ও নারী।

আজকের বাংলা তারিখ



Our Like Page