July 10, 2026, 5:24 pm
শিরোনামঃ
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নিয়মে পরিবর্তন আনছে ইসি চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো পা-মাথাবিহীন অর্ধগলিত মরদেহ সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি : নেতানিয়াহু কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না : পুতিন পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
এইমাত্রপাওয়াঃ

গাজায় যুদ্ধবিরতির জন্য জনতার দাবিতে সাড়া দিন : পশ্চিমাদের উদ্দেশে হামাসের রাজনৈতিক প্রধান হানিয়া

ইসমাইল হানিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরো প্রধান বলেছেন: আমেরিকা এবং তার পশ্চিমা মিত্রদের উচিত গাজায় যুদ্ধবিরতির জন্য নিজ নিজ দেশের জনগণের আহ্বানে সাড়া দেওয়া।

ইসমাইল হানিয়া পশ্চিমা দেশগুলিতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসা হাজার হাজার জনতাকে অভিনন্দন জানান। তিনি তাদের প্রশংসা করে বলেন: আমেরিকার ওয়াশিংটনসহ পশ্চিমা বহু দেশের রাজপথে গাজায় গণহত্যা  বন্ধের দাবিতে যারা নেমে এসেছে সেই বিশাল জনতাকে আমি অভিনন্দন জানাই। তিনি বলেন পশ্চিমা লাখো জনতা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছে এবং গাজায় অবিলম্বে যুদ্ধের নামে গণহত্যা বন্ধ করার জন্য সোচ্চার দাবি তুলেছে।

ইসমাইল হানিয়া আজ (শনিবার ) এক বিবৃতিতে আরও বলেন: বিশ্বের বিভিন্ন স্থানে ইসরাইল বিরোধী এ ধরনের বিশাল বিশাল জনসমাবেশ প্রমাণ করে বিশ্বের স্বাধীনতাকামী জনগণ দখলদার ইসরাইলের যুদ্ধকামী নীতি এবং তাদের নৃশংস হত্যাকাণ্ডে চরম অতীষ্ঠ। হামাসের এই নেতা বলেন:  ইসরাইলের মদদদাতা মার্কিন প্রশাসন এবং তাদের মিত্র দেশগুলোর উচিত তাদের নিজ নিজ দেশের স্বাধীনতাপ্রিয় জনগণের আহ্বান শোনা।

তিনি আরো বলেন: আমরা লক্ষ্য করেছি বিশ্বের মানুষ উচ্চস্বরে স্লোগান দিচ্ছে: ফিলিস্তিনের স্বাধীনতা এবং তাদের প্রতিরোধ বৈধ। সেইসাথে ইসরাইলি দখলদারিত্বের পতন হবে’ বলেও তারা শ্লোগান দিয়েছে বলে বিবৃতিতে হানিয়া উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page