September 28, 2026, 10:58 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজার হাসপাতালে বোমা বর্ষণ করছে ইসরায়েলী বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা সিটির আল-শিফা হাসপাতালের সামনের গেটে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে হাজার হাজার রোগী এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিন রেড ক্রিসেন্টের প্রধান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, আশ্রয়কেন্দ্র থেকে বেসামরিক নাগরিকদের বের করে দিতে গাজার হাসপাতালগুলোকে ‘ইচ্ছাকৃতভাবে টার্গেট’ করা হচ্ছে।

চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা এমএসএফ ইন্টারন্যাশনাল জানিয়েছে, গত কয়েক ঘণ্টায় আল-শিফা হাসপাতালে হামলা ‘নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে’। হাসপাতালের কর্মীরা ‘বিপর্যয়কর পরিস্থিতির’ কথা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, আমরা জরুরি ভিত্তিতে হাসপাতালগুলোর ওপর হামলা বন্ধ এবং চিকিৎসা সুবিধা, চিকিৎসা কর্মী ও রোগীদের সুরক্ষার জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি।

এমএসএফ আগের নোটিশের পুনরাবৃত্তি করেছে, তারা হাসপাতালের কর্মীদের সাথে যোগাযোগ করতে পারছে না। তারা তাদের এবং রোগীদের সুরক্ষা সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।

আজকের বাংলা তারিখ



Our Like Page