September 29, 2026, 1:43 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরায়েলের হামলায় ৩ ঘণ্টায় ৩২ ফিলিস্তিনির নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অবরুদ্ধ গাজা উপত্যকায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে গত তিন ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে, দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১ ডিসেম্বর) সকালে ওই হামলা চালানো হয়। অপরদিকে গাজার উত্তরাঞ্চলে হামলার ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। আল আহলি হাসপাতালের চিকিৎসক ড. ফাদেল নাইমের বরাত দিয়ে এএফপির এক খবরে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

এর আগে গাজা উপত্যকায় হামাসের সঙ্গে পুণরায় লড়াই শুরু হয়েছে বলে জানায় ইসরায়েল। সেখানে যুদ্ধবিরতি শেষ হতে না হতেই দুপক্ষের মধ্যে আবারও লড়াই শুরু হয়েছে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, হামাস ইসরায়েলে হামলা চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

গত ২৪ নভেম্বর দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। যুদ্ধবিরতি চলাকালীন গাজায় জিম্মি হিসেবে আটকে রাখা ১১০ জনকে মুক্তি দিয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস। অপরদিকে কারাগার থেকে ২৪০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

আজকের বাংলা তারিখ



Our Like Page