September 29, 2026, 5:23 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মানবাধিকারের সবক দেওয়ার আগে ‘একাত্তরের গণহত্যার; স্বীকৃতির দাবি যুক্তরাজ্যে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মানবাধিকারের সবক দেওয়ার আগে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়েছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’ যুক্তরাজ্য শাখা। জাতিসংঘ ও বড় রাষ্ট্রগুলোর প্রতি এ দাবি জানানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি জানান তারা।

ইতিহাসের অন্যতম বৃহৎ ওই গণহত্যার স্বীকৃতি না দিয়ে জাতিসংঘ ও বড় রাষ্ট্রগুলোর মুখে মানবাধিকারের বুলি বেমানান।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি সৈয়দ আনাস পাশার সভাপতিত্বে এতে অতিথি ছিলেন যুক্তরাজ্যে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান শরীফ ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার হযরত আলী খান।

সংগঠনের সহ-সভাপতি জামাল খাঁনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- নির্মূল কমিটির উপদেষ্ঠা মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, উপদেষ্ঠা হামিদ মোহাম্মদ, সাবেক সভাপতি সৈয়দ এনামুল ইসলাম, সহ সভাপতি নিলুফা ইয়াসমিন হাসান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, ‘আমরা একাত্তর’ যুক্তরাজ্য শাখার সংগঠক সত্যব্রত দাশ স্বপন, শাহাব আহমদ বাচ্চু, সারওয়ার ই আলম, শাহেদ রহমান এবং নির্মূল কমিটির সহ সাধারণ সম্পাদক শাহ বেলাল।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page