September 29, 2026, 6:06 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ২০১ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে ২০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) সারা দিনে ইসরায়েলি হামলায় ৩৬৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের ৭৮তম দিনে ২০১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংঘাত শুরুর প্রথম দিন থেকেই এই হারে মানুষ মারছে ইসরায়েলি বাহিনী। গাজায় অবিরত হামলায় এখন পর্যন্ত ২০ হাজার ২৫৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৩ হাজার ৬৮৮ জন।

নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী, শিশু, অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী ও বয়স্ক লোকজন রয়েছেন। তাছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৭০০ জন। শুধু তাই না, হাজার হাজার ফিলিস্তিনি ঘর বাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করছে, এখন পর্যন্ত হামাসের হামলায় এক হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

শনিবার গাজার সরকারি জনসংযোগ বিভাগ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত গাজায় মোট ৯৯ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সর্বশেষ নিহত সাংবাদিক মোহাম্মদ খলিফা। হামাসপন্থি টেলিভিশন চ্যানেল আল আকসা টিভিতে কাজ করতেন তিনি।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page