August 8, 2026, 12:28 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় পানির জগের আঘাতে এক ব্যক্তি নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিক্সা চালকের পানির জগের আঘাতে মোশারফ হোসেন (৫৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোশারফ হোসেন খোলাপাড়া দুল্লা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাহিদ আহমেদ জানান, সন্ধ্যায় উপজেলার খোলাপাড়া বাজারে মোল্লা বাড়ির সাইদুর রহমানের ছেলে অটোরিকশা চালক ইমরান (৪০) রিক্সা তুলে দেয় মোশারফ হোসেনের পায়ে। এ ঘটনায় দুজনের মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইমরান পাশের চায়ের দোকানের পানির জগ দিয়ে মোশারফের মাথায় আঘাত করে।

এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে নিয়ে যাবার সময় পথিমধ্যেই তিনি মারা যান।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানোর হয়েছে । ঘটনার পর ঘাতক ইমরানকে আটক করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page