April 24, 2026, 2:48 pm
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে গণসংযোগে নারী কর্মীর হাত ভেঙে দেয়ার অভিযোগ ; গ্রেপ্তার ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ঈগল প্রতীকের গণসংযোগ করার সময় নারী কর্মী শাহনাজ খানমের (৩৫) হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার বিকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে একইদিন সকালে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বিঘা গ্রামের দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন রাকিব হোসেন (২৬) ও মমিনুল আলম ওরফে ইমন (১৯)। আহত নারী শাহনাজ খানম এবং অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা।

এ ঘটনায় রামগঞ্জ থানায় তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শাহনাজের ভাই ইউসুফ খান। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে।

শাহনাজ খানম বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের ঈগল প্রতীকে ভোট চেয়ে বিভিন্ন জায়গায় গণসংযোগ করি। গত কয়েকদিন থেকে নৌকার প্রার্থী আনোয়ার হোসেন খানের লোকজন আমাকে বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল। আজ আমার ওপর হামলা চালানো হয়।’

তিনি আরও বলেন, ‘রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থীর স্ত্রীর সঙ্গে চৌধুরী বাজার এলাকায় গণসংযোগকালে আমাদের ওপর নৌকার লোকজন আক্রমণের চেষ্টা করে। সোমবার সকালে আমি আমার বাবার বাড়িতে এলে নৌকার কর্মী রাকিব আমাকে গালিগালাজ করে। এ নিয়ে আমাদের মধ্যে কথা-কাটাকাটি হলে রাকিব তার হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে মারধর করে, তাতে আমার ডান হাত ভেঙে যায়।’

শাহনাজের ভাই ইউসুফ খান বলেন, আমার বোন স্বতন্ত্র প্রার্থী পবনের নির্বাচনী গণসংযোগ করায় রাকিব খানের নেতৃত্বে তার ওপর হামলা করে। এতে তার ডান হাত ভেঙে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রামগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকায় নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় আমি বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত রাকিব, মমিনুল আলম ও মো. খোকার নাম উল্লেখ করে অজ্ঞাত ২-৩ জনের নামে মামলা দায়ের করেছি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, আহত নারীর সঙ্গে অভিযুক্তদের পূর্ব থেকে বিরোধ ছিল। এ নিয়ে হামলার ঘটনা ঘটেছে। নির্বাচন নিয়ে হামলার বিষয়টি সঠিক নয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page