October 7, 2026, 12:27 am
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালী ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালী শেরবাংলা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে একটি কক্ষে রাতের অন্ধকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

স্কুল সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে স্কুলের পূর্ব পাশের হলরুমে শ্রেণিকক্ষের জানালা ভেঙে পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। নৈশ‌ প্রহরী প্রথমে দেখে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে স্কুলের হলরুমের তিন জোড়া বেঞ্চ পুড়ে যায়।

শেরেবাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহিমা মিনি জানান, আজ নৈশ প্রহরী মাধ্যমে সকালবেলা জানতে পারি পরীক্ষার হলরুমে কে বা কারা আগুন দিয়েছে। পরে বিষয়টি জেলা প্রশাসককে জানাই।

খবর পেয়ে জেলা প্রশাসক সরাসরি এসে স্কুল পরিদর্শন করেন। এ বিষয় পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, খুবই সামান্যতম আগুন লেগেছে। এতে নির্বাচন বাধাগ্রস্ত হবেনা।

পটুয়াখালী ১ আসনে মোট ভোট কেন্দ্র ১৫৯টি। জেলায় মোট ৫০৭টি ভোট কেন্দ্র প্রস্তুত রাখা হযেছে।



Our Like Page