April 24, 2026, 10:50 am
শিরোনামঃ
দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করছে ইরান মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে অনলাইন প্রতারণা ; ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার দায়ে গ্রেপ্তার ২

নড়াইলে অনলাইনে পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে প্রায় ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত নয়টি মোবাইল ফোন এবং ১৬টি সিম জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ জানুযারি) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মেহেদী হাসান।

তিনি জানান, নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রামের আব্দুল কুদ্দুস শেখের দুই ছেলে শাহ জালাল শেখ (২৭) ও শাহ জামান শেখ (২৩) প্রায় এক বছর ধরে ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেইসবুক পেইজ খুলে বিভিন্ন পণ্য বিক্রির মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে। তাদের নামে নড়াইলসহ ঢাকার কোতয়ালী ও হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। প্রতারণার মাধ্যমে তারা ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা হাতিয়ে নিয়েছে।

এসব ঘটনায় মঙ্গলবার ভোরে তাদের বাড়ি থেকে দুই ভাইকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। এই চক্রটি দেশের বিভিন্ন জেলার মানুষকে অনলাইনে হরেক রকম পণ্যের বিজ্ঞাপন দিয়ে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

অনলাইনে যাচাই-বাচাই করে পণ্য কেনার ক্ষেত্রে সবাইকে সর্তক থাকার পরামর্শ দেন পুলিশ সুপার মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, সদর থানার ওসি সাইফুল ইসলাম, ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলমসহ পুলিশ কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page