April 24, 2026, 11:04 am
শিরোনামঃ
দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র হরমুজ পারাপারে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য ফি মওকুফ করছে ইরান মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে উপজেলার পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পুঠিয়া উপজেলার তেতুলিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে মহব্বত আলী (২৫) ও একই গ্রামের জেকের আলীর ছেলে আবু সাঈদ (২২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে তাহেরপুর থেকে এমপি সাফারি (রাজঃ মেট্রো ব ১১-০০৯২) বাস পুঠিয়ার দিকে যাচ্ছিল। আর বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকটি বাসের নিচে চলে যায়। এতে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মারা যান।

পুঠিয়া থানার ওসি সাইদুর রহমান বলেন, সকালে কিছুটা কুয়াশা ছিল। এর মধ্যে মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সাথে মুখোমুখি ধাকা খায়। এতে মোটরসাইকেল বাসের নিচে ঢুকে যায়।

তিনি বলেন, ঘটনার পর বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page