April 24, 2026, 9:08 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

বরগুনায় হরিণের মাংসসহ আটক ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরগুনার পাথরঘাটা উপজেলায় হরিণের মাংসসহ মো. ইউনুস নামে এক যুবককে আটক করেছে বন বিভাগ। এ সময় তার কাছ থেকে দুই কেজি হরিণের মাংস ও একটি মাথা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ। আটক ইউনুস পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা নামক এলাকার ইউসুফ মিয়ার ছেলে।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের রুহিতা হাজিরখাল চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করেন পাথরঘাটা বন বিভাগ।

পাথরঘাটা বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাথরঘাটার টেংরা বিটের কর্মকর্তা মো. আরিফুর রহমানের নেতৃত্বে পাথরঘাটার হাজিরখাল এলাকায় অভিযান পরিচালনা করেন বনবিভাগের সদস্যরা। এ সময় ওই এলাকায় সড়কে একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি করলে একটি ব্যাগে থাকা হরিণের মাংসসহ একটি মাথা পাওয়া যায়। পরে হরিণের মাংস বহনে জড়িত থাকার অপরাধে মো. ইউনুসকে আটক করে উদ্ধারকৃত মাংসসহ তাকে পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়।

এ বিষয়ে পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, আটক ইউনুসকে পাথরঘাটা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে ম্যাজিস্ট্রেট উদ্ধার করা হরিণের মাংস মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন। এ ছাড়া ইউনুসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page