October 6, 2026, 10:40 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় এএসআই নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহের নান্দাইলে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নূর আহম্মদ (৪০) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি নান্দাইল মডেল থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

শনিবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কানুরামপুর-ত্রিশাল সড়কের উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূর আহম্মদ নেত্রকোণার মদন উপজেলার কুলিয়াটি গ্রামের মো. হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, এএসআই নূর আহম্মেদ উপজেলার বীর বেতাগৈর ইউনিয়নের পুলিশ বিটের দায়িত্বে ছিলেন। মামলাসংক্রান্ত বিষয়ে খোঁজ নিয়ে আসার পথে কানুরামপুর-ত্রিশাল সড়কের বাহাদুরনগর এলাকায় মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাইক্রোবাসটি সড়কের পাশের বোরো ধানের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নূর আহম্মদের মৃত্যু হয়।

নান্দাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক। খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। এএসআই নূর আহম্মদ ২০২১ সালের ২৬ মার্চ নান্দাইল মডেল থানায় যোগদান করেছিলেন।



Our Like Page