August 8, 2026, 9:21 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পের সাবেক মাঝিকে গলাকেটে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় ঘর থেকে তুলে নিয়ে রোহিঙ্গা ক্যাম্পের সাবেক মাঝি করিম উল্লাহকে (৩৭) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরসার সাবকে সদস্য হিসেবে পরিচিত। দল থেকে বেরিয়ে যাওয়ায় তাকে আরসার সন্ত্রাসীরা হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কুতুপালং ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল। নিহত করিম উল্লাহ কুতুপালং ২০ নম্বর ক্যাম্পের সাবেক মাঝি ও ব্লক-এম/২৭ এর মৃত গনি মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে অতিরিক্ত ডিআইজি ইকবাল বলেন, রাত সাড়ে ৮টার দিকে অজ্ঞাত ১০/১২ জন লোক একত্রিত হয়ে করিম উল্লাহকে তুলে নিয়ে দা দিয়ে তার গলা কাটে। এ অবস্থায় তাকে ফেলে রেখে বিভিন্ন গলিপথ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে করিমকে মৃত অবস্থায় দেখতে পান। হত্যাকারী সবাই আরসার সদস্য বলে ধারণা সাধারণ রোহিঙ্গাদের।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে করিম আরসার সক্রিয় সদস্য ছিলেন। কিন্তু সম্প্রতি আরসা থেকে অব্যাহতি নেন এবং মিয়ানমারের আরেক বিচ্ছিন্নতাবাদি সংগঠন আরএসও-এর সোর্স হিসেবে কাজ করছিলেন।আরএসওকে আরসা সদস্যদের বিষয়ে বিভিন্ন তথ্য দেওয়ায় সন্ত্রাসীরা করিমকে হত্যা করে বলে প্রচার পায়।

অপরদিকে, নিহত করিম উল্লাহর বিরুদ্ধে উখিয়া থানায় ওয়ারেন্টও ছিল। উখিয়া থানা পুলিশের একটি টিম লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে। ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করেন অধিনায়ক।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page