October 6, 2026, 9:40 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ধনক্ষেত থেকে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামে ধানক্ষেতে মিলেছে মো. আরিফ (১৬) নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ। শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার নিমতলা এলাকার বড়বিল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত অটোরিকশাচালক কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। থাকতো কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ৮ নম্বর ওয়ার্ড ইছানগর গ্রামে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে ইছানগর মির্জাবাড়ী এলাকার সম্রাটের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় আরিফ। এরপর রাতে সে বাসায় ফেরেনি। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন ধানক্ষেতে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ জহির হোসেন বলেন, ‘আরিফ নামে এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’



Our Like Page