April 24, 2026, 7:08 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

হবিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে ডাকাতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটের উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

রোববার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুর চৌধুরীর বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে একদল মুখোশধারী দুর্বৃত্ত রান্নাঘরের দরজা কেটে ঘরে প্রবেশ করে। এরপর চেয়ারম্যানের দুই ভাই এনায়েত চৌধুরী ও এমরান চৌধুরীসহ পরিবারের অন্যান্যদের বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে লুটতরাজ চালায়। এ সময় চেয়ারম্যান এজাজ ঠাকুর বাড়িতে ছিলেন না। ডাকাতরা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার, ১০ থেকে ১২টি দামি মোবাইল ফোনসহ ৪০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

চুনারুঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, আজ সকালে হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page