August 8, 2026, 10:32 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

নাটোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাটোরের সিংড়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামী ফরহাদ হোসেন মণ্ডলকে মৃত্যুদণ্ডসহ ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

আজ বুধবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক (জেলা জজ) মুহাম্মদ আব্দুর রহিম পৃথক দু’টি মামলায় এই রায় ঘোষণা করেন।

এছাড়া নলডাঙ্গায় অপহরণের পর মুক্তিপণের জন্য শিশুকে হত্যার ঘটনায় মোঃ রানা নামে একজনকে যাবজীবন কারাদন্ড এবং ফরহাদ ও টিপু নামে দুই নাবালককে বিভিন্ন মেয়াদে আটকাদেশ দিয়েছে আদালত।

আদালতের স্পেশাল পিপি আনিসুর রহমান জানান, সিংড়া উপজেলার মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের ফরহাদ হোসেন মণ্ডলের সাথে একই উপজেলার বনকুড়ি গ্রামের নুর ইসলামের মেয়ে ফাতেমার বিয়ে হয়। বিয়ের পর থেকে স্ত্রী ফাতেমা বেগমকে যৌতুকের জন্য নির্যাতন করতে থাকে স্বামী ফরহাদ। ২০১১ সালের ৭ ডিসেম্বর রাতে ফাতেমাকে পিটিয়ে মেরে ফেলার পর স্বামী ফরহাদ আলী গা ঢাকা দেয়।

পরদিন সকালে মেয়ের মৃত্যু খবর পেয়ে ফাতেমার পিতা নুর ইসলাম ছুটে আসেন এবং মেয়েকে মৃত অবস্থায় দেখতে পান।
এঘটনায় নুর ইসলাম বাদি হয়ে সিংড়া থানায় ফরহাদ হোসেন মণ্ডল, তার পিতা হামিদ আলী, মা ফরিদা ও ছোটভাই ফজলালকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করার পর আদালত ফরহাদের মা-বাবা ও ছোটভাইকে অব্যহতি দেন।

পরে মামলাটি বিচারের জন্য আদালতে প্রেরিত হলে স্বাক্ষ্য প্রমাণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক (জেলা জজ) মুহাম্মদ আব্দুর রহিম আজ এক রায়ে পলাতক ফরহাদ আলীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।

স্পেশাল পিপি আনিসুর রহমান আরও জানান, জরিমানার টাকা ভিকটিমের পিতা-মাতা পাবেন বলে বিজ্ঞ বিচারক আদেশ দিয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page