October 6, 2026, 8:41 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে ২ কোটি টাকার ইয়াবাসহ দুই পাচারকারী আটক

বশির আল-মামুন, চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬৪হাজার ৭০০পিস ইয়াবাসহ মাদক সম্রাট চান মিয়া (৬১) ও মোঃ ইসকেন্দর হোসেন বাপ্পী (৩৮) নামের দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব । এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধার হওয়া এসব ইয়াবার মূল্য ২কোটি টাকা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলার বটতলী শাহ্ মোহছেন আউলিয়া মাজার এর পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পটিয়া উপজেলার শান্তির হাট এলাকার আব্দুল মালেকের ছেলে মোঃ চান মিয়া সওদাগর , একই এলাকার মৃত শফির ছেলে মোঃ ইসকেন্দর হোসেন বাপ্পী ।

বুধবার (১৭ জানুয়ারী) র‌্যাব-৭ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে প্রাইভেটকার যোগে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গত ১৬ জানুয়ারি আনোয়ারা বটতলী শাহ্ মোহছেন আউলিয়া মাজার এর পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ী তল্লাশি শুরু করে। এসময় র‌্যাবের চেকপোষ্টের দিকে আসা সন্দেহজনক একটি প্রাইভেটকারকে থামানোর জন্য সংকেত দিলে প্রাইভেটকারটি চেকপোষ্টের সামনে থামিয়ে গাড়ি থেকে নেমে তৎক্ষণাত ২ জন সুকৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যগণ তাদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের স্বীকারোক্তি এবং তাদের হেফাজতে থাকা প্রাইভেটকারের পিছনে মালমাল রাখার স্থান থেকে ৩২৩টি বায়ুরোধক পলিজিপার প্যাকেট হতে সর্বমোট ৬৪ হাজার ৭০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দসহ আসামিদের গ্রেফতার করা হয়।

আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে।

বিষয়টি নিশ্চিত করে, র‌্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান, গতকাল আনোয়ারা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।



Our Like Page