August 18, 2026, 8:06 am
শিরোনামঃ
যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২ যশোরের ধর্ষণ মামলার আসামী সাতক্ষীরা থেকে আটক মাগুরার শত্রুজিৎপুরে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগ ; ফেল করা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহারের দাবি আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা অনুমাননির্ভর : স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকার তিস্তা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদ মন্ত্রী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি : শিক্ষামন্ত্রী সৌরবিদ্যুতে ব্যাটারি চার্জ হলে রেজিস্ট্রেশন পাবে রিকশা : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ব্যাংকগুলোর মোট ঋণের ৪ শতাংশ কৃষি খাতে বাধ্যতামূলক করল কেন্দ্রীয় ব্যাংক ঝিনাইদহের মহেশপুরে বুকসমান কাদায় তিন মাস বন্দী ৪ মহিষ ; ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের হরিণাকুন্ডে এক গরু ব্যাবসায়ী চার দিন ধরে নিখোঁজ

এম এ কবীন, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডে গরু কিনতে বের হয়ে নিখোঁজ হয়েছেন ব্যাবসায়ী আমিরুল (৫২)। চার দিন ধরে তাকে খুজে পাওয়া যাচ্ছে না। আমিরুল শাহ ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটী গ্রামের মইনুদ্দীন শাহর ছেলে।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় একটি জিডি করা হয়েছে। ছেলে উজ্জল শাহ জানান, গত মঙ্গলবার সকালে গরু কিনতে দুই লাখ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন তার পিতা। ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজার থেকে তাকে আর কেউ দেখেনি। কাছে টাকা থাকার কারণে কেউ তাকে অপহরণ করলো কিনা তা নিয়ে পরিবারের শংকা রয়েছে। আমিরুলের স্ত্রী শাহানাজ পারভিন জানান, স্বামীকে খুজে না পেয়ে তার দুই ছেলে ও এক মেয়ে পাগল প্রায়। পিতার নিখোঁজ থাকার খবরে পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষ ও পাড়া প্রতিবেশিরা বিভিন্ন জায়গায় খুজে ফিরছেন। আমিরুলের স্বজন এনামুল হক শুক্রবার দুপুরে জানান, বিভিন্ন আত্মীয় বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। কোথাও না পেয়ে এখন তারা হতাশ। এ বিষয়ে তারা পুলিশ ও র‌্যাবের সহায়তা কামনা করেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page