April 24, 2026, 4:58 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈশ্বরদী জেলার ঈশ্বরদীতে আজ ঘন কুয়াশার কবলে পড়ে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঈশ্বরদী ইপিজেডের দুই কর্মকর্তা নিহত হয়েছেন। সকাল সাড়ে ৮টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের কোলেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পাবনা পৌর শহরের রাধানগর এলাকার সুব্রত কুন্ডুর ছেলে অমিত কুমার কুন্ডু (৪০) ও ঈশ্বরদীর মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের আব্দুর রউফের ছেলে নাসিম হোসেন (৪৫)। তারা ঈশ্বরদী ইপিজেডের রেঁনেসা লিমিটেডের কর্মকর্তা ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সকাল ৮টার পরে এস এন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া থেকে ঈশ্বরদীর দাশুড়িয়ার দিকে যাচ্ছিল। অপরদিকে মাইক্রোবাসটি দাশুড়িয়া হয়ে ইপিজেডে যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় নিহত এ দুইজনকে ঈশ্বরদী হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। এঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাবনার ঈশ্বরদী ইপিজেডের (বেপজার) কাউন্সিলর কাম ইন্সপেক্টর জানান, ইপিজেডের রেঁনেসা লিমিটেডের দুই কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তারা সকালে বাসা থেকে কর্মস্থলে আসছিল। তাদের মৃত্যুতে আমরা শোকাহত।
ঈশ্বরদীর পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ কুমার স্যানাল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে মুখোমুখি এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। বাস ও মাইক্রোটি পুলিশ হেফাজতে নিয়েছে। বাসচালক ও সহকারী পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page