October 6, 2026, 7:37 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে কম দামে মাংস বিক্রি করায় কসাই খুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর বাঘায় ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি নিয়ে বিতর্কের জেরে প্রকাশ্যে ছুরিকাঘাতে মামুন হোসেন (৩০) নামে এক মাংস ব্যবসায়ীকে (কসাই) হত্যা করা হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী হাটে এ ঘটনা ঘটে।

নিহত মামুন হোসেন আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন ও খোকন পরস্পর মামাতো-ফুফাতো ভাই। একসঙ্গে তারা মাংসের ব্যবসা করতেন। কিছুদিন আগে তারা ব্যবসা আলাদা করেছেন। শনিবার দুইজনে পাশাপাশি গরুর মাংস বিক্রি করছিলেন। খোকন ৭০০ টাকা আর মামুন ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে প্রকাশ্যে ছুরি দিয়ে কুপিয়ে মামুনকে আহত করেন খোকন। এরপর মামুনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে মামুনের ছোট ভাই মানিক হোসেন বলেন, ব্যবসা আলাদা করার পর থেকে খোকন বিভিন্ন সময়ে মামুনকে হুমকি দিয়ে আসছিলেন। আমাকে বিষয়টি কয়েকদিন আগে জানিয়েছিলেন মামুন।

এ বিষয়ে বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page