August 9, 2026, 12:50 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে পড়ে রেলওয়ের নিরাপত্তা প্রহরী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লোকোমোটিভ ইঞ্জিনে কাটা পড়ে মো. রবিউল ইসলাম রবি (৪২) নামে রেলওয়ের এক কর্মচারী নিহত হয়েছেন।

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিম খন্দকার।

শনিবার রাতে রেলওয়ে কলোনীর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারি প্রকৌশলী (কার্য্য)র নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি নড়াইল উপজেলার লোহাগড়া উপজেলায়।

ওসি মো. জসিম উদ্দিম খন্দকার জানান, আশুগঞ্জ থেকে আসা লোকোমোটিভে ইঞ্জিন আখাউড়ায় রেলস্টেশন অতিক্রম করার সময় রেলওয়ে কলোনী এলাকায় কাটা পড়েন রবিউল। তিনি রেললাইন পার হতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page