April 24, 2026, 3:45 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

মৌলভীবাজারে সন্তান হত্যার অভিযোগে মা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের দুই যমজ শিশুসন্তানকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা রিমা বেগমকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু রাদিয়ান আহমদ (৪) ও রাইয়ান আহমদ (৪) উত্তরভাগ এলাকার বাচ্চু মিয়ার ছেলে। রিমা বেগম মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

বাচ্চু মিয়ার বড় ভাই বাদশা মিয়া জানান, আজ ভোর ৪টার দিকে ঘুম থেকে উঠে বাচ্চু মিয়া দেখেন ঘরের দরজা খোলা এবং ঘরে তার স্ত্রী ও সন্তানরা নেই। এ সময় দ্রুত বাইরে গিয়ে বাড়ির পুকুরঘাটে তার শিশুসন্তানদের নিথর দেহ দেখে চিৎকার করলে পরিবারের লোকজন বাইরে বের হন। পরে তাদের উদ্ধার করে সকাল ৬টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুলাউড়া থানা পুলিশের ওসি মো. আলী মাহমুদ বলেন, এ ঘটনায় রিমা বেগমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page