April 24, 2026, 3:27 am
শিরোনামঃ
মাগুরায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে  জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব করলেন প্রধানমন্ত্রী শিক্ষাখাতে অনিয়মের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে : শিক্ষামন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে : সড়ক ও সেতু মন্ত্রী জামালপুরে অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ইরান-ইসরায়েল যুদ্ধ ইউরোপকে দুর্বল করছে : তুরস্কের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির মধ্যেই অত্যাধুনিক অস্ত্র-গোলাবারুদ কিনছে ইসরায়েল ভোট জালিয়াতি ও সহিংসতার অভিযোগে উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন
এইমাত্রপাওয়াঃ

নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুত রাখায় ১৩ জন ব্যবসায়ীকে ৫ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নওগাঁয় অবৈধভাবে ধান-চাল মজুত রাখায় ১৩ জন ব্যবসায়ীকে ৫ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত অভিযান চালিয়ে নিয়ামতপুর, মান্দা, ধামইরহাট ও নওগাঁ সদর উপজেলার ১৩ জন ধান-চাল ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।

সোমবার রাত ৯টায় জেলা প্রশাসক মো. গোলাম মওলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ভ্রাম্যমাণ আদালত ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নিয়ামতপুর উপজেলার দামপুরা বাজারে অবৈধভাবে ১৮০০ মণ ধান মজুত করায় জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নিয়ামতপুরে নিমদীঘি বাজারে সরকারি অনুমোদনের অতিরিক্ত প্রায় ২৫০০ মণ ধান অবৈধভাবে মজুত করায় রুহুল আমিন নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে সাপাহার উপজেলায় লাইসেন্স বিহীন ধান মজুতের দায়ে দুইজন ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ধামইরহাট উপজেলায় লাইসেন্স বিহীন ধান মজুতের দায়ে কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯ ধারায় ২ জন ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও সদর উপজেলায় ধান ও চালের অবৈধ মজুত রাখা ও লাইসেন্স বিহীন রাইস মিল পরিচালনায় চারজন মিল মালিককে চারটি মামলায় সর্বমোট ২ লাখ ৭০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ৭ দিনের মধ্যে সব মালিককে মজুতকৃত সব ধান ও চাল বাজারজাতকরণের মুচলেকা নেওয়া হয়। অন্যদিকে সদর উপজেলায় খুচরা বাজারে অভিযান পরিচালনা করে মোটা স্বর্না-৫ জাতের চাল সর্বোচ্চ ৪৬ টাকা কেজি দরে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সোমবার বিভিন্ন ধান-চালের প্রতিষ্ঠানে মজুতবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান থেকে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page