October 6, 2026, 6:39 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে সড়ক দুর্ঘটনা ; নিহত ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মনির (৩০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার রৌমারী আঞ্চলিক মহাসড়কের ড্রামের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিরচর এলাকার তছের আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সকালে জামালপুরগামী যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনির নামের ওই যাত্রী। গুরুতর আহত অবস্থায় মাহবুর (২৬) নামের একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিরচর গ্রামের মহসিন মিয়ার ছেলে।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল বলেন, ঘাতক বাসটি আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



Our Like Page