October 6, 2026, 6:39 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বগুড়ার দুপচাঁচিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জাহিদ হাসান (২২) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের তিষীগাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।

জাহিদ হাসান উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মাজিন্দা এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে এবং পেশায় ট্রাকচালক। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী জাহিদের চাচাতো ভাই সাজ্জাদ হোসেন (২০) গুরুতর আহত হয়েছেন। সাজ্জাদ একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে। পেশায় ট্রাকচালক জাহিদ হাসানের সহকারী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাহিদ সকালে তার চাচাতো ভাই সাজ্জাদকে নিয়ে বের হন। দুপচাঁচিয়া যাওয়ার পথে তিষীগাড়ী এলাকায় নওগাঁগামী যাত্রীবাহী একটি বাস সামনে থেকে তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক জাহিদ ও সাজ্জাদ গুরুতর আহত হন। ঘটনার পরপরই বাসটি দ্রুত চলে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সাজ্জাদকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দুপচাঁচিয়া থানা পুলিশের ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page