August 9, 2026, 1:56 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান ; অস্ত্রসহ ৩ আরসা সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কক্সবাজারে উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে ‘আরসার আস্তানা’য় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আরসার ৩ সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পেছনের লাল পাহাড় থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ক্যাম্প ২০ এক্সটেনশনে আরসার অপরাধীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা ধরে চালানো অভিযানের একপর্যায়ে সন্দেহজনক আস্তানাটি ঘিরে ফেলে র‌্যাব সদস্যরা। উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্ত্রাসী পালিয়ে গেলেও ৩ জনকে আটক করতে সক্ষম হয়।

এ সময় আস্তানাটি তল্লাশি করে ১৪টি দেশীয় তৈরি বন্দুক ও অর্ধশতাধিক গুলিসহ বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায় বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

তিনি বলেন, আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যরা গহীন পাহাড়ে আস্তানাটি গড়ে তুলেছিল। এই আস্তানা ব্যবহার করে তারা রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ সংঘটন করছিল।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page