August 9, 2026, 2:55 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রাম আদালত থেকে আসামির পলায়ন ; কনস্টেবল প্রত্যাহার

বশির আল মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে রায় ঘোষণার পর মো. সাইফুল করিম খান (৪৫) নামে এক আসামি পালিয়ে গেছেন। রোববার (২৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের প্রথম যুগ্ম মহানগর আদালতে এ ঘটনা ঘটে। তবে বেলা আড়াইটার দিকে তাকে নগরের হালিশহর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পলাতক আসামি মো. সাইফুল করিম খান হালিশহর এলাকার বজলুল করিম খানের ছেলে। রোববার একটি চেকের মামলায় তাকে দণ্ড দেন আদালত।

এদিকে, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বরত কবির হোসেন নামে এক কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ঘটনা তদন্তে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পক্ষ থেকে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নিশান চাকমা বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, আসামি আদালতের ভেতরে হাজতখানায় ছিলেন। তবে সেটির তালা খোলা ছিল। দায়িত্বরত কনস্টেবল অন্য এক আসামিকে নিয়ে আদালতের হাজতখানা থেকে বের হন। এ সুযোগে আসামি আদালত থেকে পালিয়ে যান। পরে দুই ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন দাখিল করবেন। প্রতিবেদন সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত একজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page