October 6, 2026, 4:48 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে সিএনজি অটোরিকশার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে চালক খুন

বশির আল মামুন, চট্টগ্রাম: চট্টগ্রামের খুলশী থানাধীন ঝাউতলা রেলওয়ে স্টেশন এলাকায় দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে মো. বেলাল (৩২) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক খুন হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বেলাল ওই এলাকার মো. আনোয়ারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নগরীর টাইগারপাস মোড় থেকে ঝাউতলা বটগাছ রুটে চলাচলরত গ্রাম অটোরিকশার নিয়ন্ত্রণ নিয়ে শনিবার রাতে কয়েকটি গ্রুপ দ্বন্দ্বে জড়ান। এতে একপর্যায়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন বেলাল।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশিক বলেন, ‘রাতে গুরুতর আহত অবস্থায় বেলাল নামে এক যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।’

এ প্রসঙ্গে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেয়ামত উল্লাহ বলেন, ‘খুলশী ঝাউতলা এলাকায় দুই পক্ষের দ্বন্দ্বে একজনকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।



Our Like Page