October 6, 2026, 4:48 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোল চেকপোস্টে দুই পিস স্বর্ণের বারসহ যুবক গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন-কাস্টমসে যাত্রীর পায়ুপথে মিললো ২৩৩ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বার।

আজ সোমবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সন্দেহজনকভাবে তাকে আটক করে শুল্ক গোয়েন্দার সদস্যরা।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সদস্যরা অভিযান চালিয়ে মেহেদী হাসান (২১) নামের স্বর্ণ পাচারকারীকে আটক করেছে। আটক মেহেদী হাসান কুমিল্লা জেলার চান্দিনা  থানার জোয়াগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, তারা গোপন সংবাদে জানতে পারে মেহেদী হাসান নামে একজন বাংলাদেশি যাত্রী স্বর্ণের একটি চালান নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে তারা চেকপোস্টে অভিযান চালিয়ে মেহেদী হাসান নামে ওই যাত্রীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পায়ুপথে দুইটি স্বর্ণেরবার আছে বলে স্বীকার করে সে।

পরে মেহেদীর পায়ুপথ থেকে স্বর্ণেরবার দুটি উদ্ধার করা হয়। যার ওজন ২৩৩ গ্রাম এবং সিজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সুপারেন্টডেন্ট কামাল হোসেন স্বর্ণেরবারসহ যাত্রী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।



Our Like Page