October 6, 2026, 4:48 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে নিজের দোকান থেকে রড-সিমেন্ট না কেনায় বৃদ্ধকে পেটালেন ইউপি মেম্বার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ইউনিয়ন পরিষদ সদস্যের (মেম্বার) দোকানে মালামাল না কেনায় বেল্লাল হোসেন পাটওয়ারী নামের এক বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে লক্ষ্মীপুরের রায়পুরের কেরোয়া ইউনিয়নের দারোগাগো পুলের গোড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আরিফুর রহমান ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

বেল্লাল হোসেন পাটওয়ারীর অভিযোগ, কেরোয়া ইউনিয়নের জোড়পোলে আরিফুর রহমানের রড, সিমেন্ট, ইট, বালুর দোকান রয়েছে। আমার ভাতিজার ভবন নির্মাণ কাজের জন্য ওই দোকান থেকে রড, সিমেন্ট, ইট ও বালু কিনতে কয়েকদিন ধরে আরিফ মেম্বার আমাকে চাপ দিয়ে যাচ্ছিলেন। তার দোকান থেকে মালামাল না কেনায় তিনি আমাকে মারধর করে রাস্তা সংলগ্ন খালে ফেলে দেন। এতে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। এর আগেও তিনি অনেকের সঙ্গে এমন করেছেন।

তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে আরিফুর রহমান বলেন, গত সংসদ নির্বাচনে ওই বৃদ্ধকে ভোট দিতে যেতে বললেও তিনি যাননি। আজকেও আওয়ামী লীগ ও সরকারকে নিয়ে বেফাঁস কথাবার্তা বলায় তাকে চড়-থাপ্পর দেওয়া হয়েছে। ধাক্কা খেয়ে তিনি খালে পড়ে গেছেন। দোকান থেকে মালামাল কেনা-বেচার বিষয়টি সাজানো।

রায়পুর থানার ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, কৃষকের লিখিত অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 



Our Like Page