October 6, 2026, 4:49 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে কলেজ শিক্ষক হত্যা ; আটক ৩

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যা মামলায় মূল পরিকল্পনাকারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১র গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জেনারেল ইয়াসির আরাফাত।

গ্রেপ্তারকৃতরা হলেন আফাজ উদ্দিনের ছেলে মো. মজিবর, মুজিবরের দুই ছেলে মো. সুমন ও মো. সিজান।

গাজীপুরের কালিয়াকৈরে সাজনথানা গ্রামে গত ২৮ জানুয়ারি বিকালে নিজের জমিতে কাজ করছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক রেজা সাইদ আল মামুন। এ সময় পূর্ব বিরোধের জেরে তার ছোট ভাই মজিবর ও তার দুই ছেলে সুমন, সিজান লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে সজোরে তাকে আঘাত করে।

হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। পরদিন নিহতের স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে র‍্যাব-১ একটি দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী পলাতক আসামি মজিবর ও তার দুই ছেলেকে কোনাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, জমা জমি নিয়ে বিরোধের জেরে ভিকটিমকে হত্যা করা হয় বলে স্বীকার করেছেন আসামিরা।



Our Like Page