July 31, 2026, 2:03 pm
শিরোনামঃ
জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা দেশ নিয়ে ঘৃণা ছড়ালেই দেশ থেকে বহিষ্কার করা হবে : আর্জেন্টিনার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীরা চাকরি করতে চাইলে দিতে হবে ১ লাখ ডলার ফি যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামের মুখ্যমন্ত্রীর অভিনন্দন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চতুর্থবারের মতো নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আসামের বিধানসভা সচিবালয়ে ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী শর্মা অভিনন্দনের কথা জানান।

মুখ্যমন্ত্রী শর্মা এই অঞ্চলের সমৃদ্ধি, উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বাংলাদেশ ও উত্তর-পূর্ব ভারতকে সম্পৃক্ত করে একটি অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার উপর জোর দেন। তিনি উত্তর-পূর্ব ভারতে জাপানের বিনিয়োগ ও চলমান বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন এবং জাপানের সহযোগিতায় এই অঞ্চলে একটি শিল্প মূল্য শৃঙ্খল (ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু চেইন) তৈরিতে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে হাইকমিশনার বলেন, বাংলাদেশ সুপ্রতিবেশীসুলভ ও বন্ধুভাবাপন্ন মনোভাব নিয়ে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে অবদান রাখতে চায়। তিনি এই রাজ্যগুলোর সাথে বাণিজ্য সম্প্রসারণ, সড়ক, রেল ও নৌপথে সংযোগ বৃদ্ধি এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ সুসংহত করার উপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও ঢাকা-গুয়াহাটি ফ্লাইট পুনরায় চালু করা, সীমান্তবর্তী কয়েকটি সমন্বিত চেক পোষ্ট সচল করা ও উত্তর-পূর্ব ভারতে আসা বাংলাদেশি নাগরিকদের ভিসার মেয়াদ বাড়ানো সহজতর করার জন্য গুয়াহাটিতে বিদেশীদের জন্য একটি আঞ্চলিক নিবন্ধন কার্যালয় খোলার বিষয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশের হাই কমিশনার।

আজকের বাংলা তারিখ



Our Like Page