November 28, 2026, 3:43 pm
শিরোনামঃ
ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন ইরানের হুমকির মুখে সামরিক ঘাঁটিতে বসবাস শুরু করেছেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা আফগানিস্তানে নারীদের আসল নাম ব্যবহার নিষিদ্ধ ; ‘বিবি’ সম্বোধনের নির্দেশ যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
এইমাত্রপাওয়াঃ

কর্মক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত হয়েছে : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই কর্মক্ষেত্রে নারীর অধিকার নিশ্চিত হয়েছে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসনে আবেদনকারী নারী নেতাদের সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার নারীদের কর্মসংস্থান ও ক্ষমতায়নে ব্যাপক সুযোগ করে দিয়েছে। সংরক্ষিত আসনে এক হাজার ৫৫৩ জন মনোনয়নপ্রত্যাশীর—সবাই যোগ্য। তার মধ্যে ৪৮ জনকে বাছাই করা কঠিন কাজ। কাউকে অবহেলা করে নয়, সবাইকে নিয়ে দেশ গড়তে হবে।

‘আগামীতে স্মার্ট সমাজ গড়ে তোলা হবে’ জানিয়ে তিনি বলেন, শুধু নিজে কী পেলাম তা কিন্তু নয়, মানুষের প্রতি সহনশীল হতে হবে। জনগণের সেবা করতে হবে। দেশের জনগণ কোনো ক্ষেত্রেই আর পিছিয়ে থাকবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, নমিনেশন না পেলেও নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা যেন হারিয়ে না যায়। কারণ মানুষের জন্য কাজ চালিয়ে যেতে হবে। ভবিষ্যতে যেন নারীরা সরাসরি ভোটে অংশ নিতে পারে সে ব্যবস্থা নিতে হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page