August 15, 2026, 3:03 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নেশার টাকার জন্য মাকে কুপিয়ে হত্যা যশোরের পল্লীতে পুকুরে ডুবে দুই বোনসহ তিনজনের মৃত্যু আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী ; মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী বিএনপির কর্মসূচি ঘোষণা ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয় : হাইকোর্ট নিরাপদ খাবার পানির প্রাপ্যতা বাড়াতে পারে ডাচ-বাংলাদেশ সহযোগিতা : রাষ্ট্রদূত নেত্রকোনায় কবরস্থানের জমিতে দোকানঘর নির্মাণ নিয়ে সংঘর্ষে ৫৬ জন আহত মুন্সীগঞ্জে ৩০ টাকা না পেয়ে অভিমানে শিশুর আত্মহত্যা অলাভজনক সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করবে ইন্দোনেশিয়া ভারতীয় সেনাবাহিনীর অগ্নিবীর প্রকল্পে অন্তর্ভুক্তির দাবিতে নেপালে তরুণদের আন্দোলন
এইমাত্রপাওয়াঃ

আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানাল হামাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অবরুদ্ধ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি নারী ও মেয়েদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের নিষ্ঠুর অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

গাজা উপত্যকা ও পশ্চিম তীরের ফিলিস্তিনি নারী ও মেয়েরা ইসরাইলি সেনাদের যৌন হয়রানি ও ধর্ষণের শিকার হচ্ছেন বলে জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ প্রতিনিধির প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর মঙ্গলবার হামাস ওই আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে ইসরাইলকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, এ ধরনের অমানবিক কর্মকাণ্ড আন্তর্জাতিক ফৌজদারি আইনে গুরুতর অপরাধ এবং এ ধরনের অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

হামাস এক বিবৃতিতে বলেছে, যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও তার নাৎসীবাদী সেনারা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে তার সঙ্গে আরো একটি অপরাধ যুক্ত হলো।

বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনি নারীদের নির্বিচারে আটক করার সময় নির্যাতন, নিপীড়ন, শ্লীলতাহানী এবং বন্দি শিবিরে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের সময় অপমান ও ধর্ষণ করার হুমকি প্রদান করে দখলদার ইসরাইলি সেনারা যে জঘন্য অপরাধ করছে তার অবশ্যই আন্তর্জাতিক তদন্ত হওয়া উচিত। ইসরাইলি সেনাদের এই অপরাধযজ্ঞের জন্য তাদের নেতাদেরকে বিচারের আওতায় আনতে হবে বলে হামাসের বিবৃতিতে উল্লেখ করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page