October 7, 2026, 1:15 am
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে ৭০ লাখ টাকার স্বর্ণের বার উদ্ধার ; পাচারকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ৬টি স্বর্নের বার উদ্ধর করা হয়েছে। পাচারকারী মনোর উদ্দিনের পায়ূপথে এ বার পাওয়া যায়। তাকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক পাচারকারী মনোরউদ্দিন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের কদর আলীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে স্থানীয় মসজিদবাড়ী বিজিবি চেকপোষ্টের সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের কমান্ডার সুবেদার মাহাবুবুর রহমানের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার সংলগ্ন মসজিদবাড়ি বিজিবি চেকপোষ্ট এলাকা থেকে ওই স্বর্ন পাচারকারীকে আটক করা হয়েছে। একটি ইজিবাইকে করে ভারতে পাচারের উদ্দেশে সীমান্তের দিকে যাচ্ছিল মনোরউদ্দিন।
সন্দেহজনকভাবে আটকের পর তার শরীরে তল্লাশি চালিয়ে প্রথমে কোন স্বর্ন পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার পায়ূপথে স্বর্ণের বারগুলো রয়েছে।  বেনাপোল বাজারে রজনী ক্লিনিকে স্ক্যান করে তার পায়ূপথে ৬ পিস স্বর্ণের বারের অস্তিত্ব পাওয়া যায় । যার ওজন ৭০০ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক ৭০ লাখ টাকা।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার স্বর্নসহ একজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত স্বর্ণের চালানটি যশোর ট্রেজারিতে এবং আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 



Our Like Page