March 26, 2026, 8:30 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানালেন আসিফ আলী জারদারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসিকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। গতকাল (বৃহস্পতিবার) এক টেলিফোন সংলাপের সময় এই আমন্ত্রণ জানান তিনি।

ফোনালাপে প্রেসিডেন্ট জারদারি বলেন, প্রতিবেশী ইরানের সাথে সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ ইসলামাবাদ। এ সময় তিনি ইরানের প্রেসিডেন্ট, সরকার এবং জনগণকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অভিনন্দন জানান।

প্রেসিডেন্ট জারদারি আশ্বস্ত করেন, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট সমস্ত ক্ষেত্রে পাকিস্তান প্রতিবেশী ইরানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং সম্পর্ক আরো জোরদার করবে।

দু দেশের সীমান্তে যে নিরাপত্তা চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলা করার জন্য ইরান ও পাকিস্তানের মধ্যে তথ্য বিনিময়ের বিষয়টি আরো জোরদার হওয়া দরকার বলে উল্লেখ করেন পাক প্রেসিডেন্ট।

এছাড়া গাজার উপর ইহুদবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে উদ্বেগ ও নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট জারদারি দ্রুত সেখানে যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page