April 17, 2026, 5:59 pm
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

ইহুদিবাদী ইসরাইলকে জবাব দেয়া ছিল অতি জরুরি : ইরানের প্রেসিডেন্ট রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে গত ১৩ এপ্রিল ইরানের সশস্ত্র বাহিনী যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে আবারও তার ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেছেন, এ ঘটনায় ইরানের শক্তিমত্তা প্রদর্শিত হয়েছে এবং এটি ছিল অবৈধ ইসরাইল সরকারের বিরুদ্ধে একটি অতি জরুরি জবাব।

রায়িসি শুক্রবার ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশের দামকান শহরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে এ মন্তব্য করেন।

ইহুদিবাদী ইসরাইল গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেট ভবনে যে বিমান হামলা চালিয়েছিল তার জবাব দিতে ১৩ এপ্রিল রাতে ইসরাইলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে তেহরান।

এ সম্পর্কে প্রেসিডেন্ট রায়িসি বলেন, সত্য প্রতিশ্রুতি নামের ওই অভিযানে ইরানের শক্তিমত্তা, ঐক্য ও সংহতি প্রদর্শিত হয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নেতৃত্বে ইরানি জনগণ যে ঐক্যবদ্ধ রয়েছে তা প্রমাণিত হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সকল রাজনৈতিক পক্ষ মনে করে যে, অতি জরুরি ওই প্রতিশোধমূলক হামলা ইরানের জন্য সম্মান বয়ে এনেছে। ইরানের শত্রুরা এদেশের উন্নতি ও অগ্রগতি সহ্য করতে না পারলেও ইরানি জনগণ সকল ক্ষেত্রে উন্নতির শিখরে পৌঁছাতে বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page