September 28, 2026, 3:35 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

পবিত্র হজের প্রস্তুতির অংশ হিসেবে আজ থেকে মক্কায় প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আজ থেকে সৌদি আরবের মক্কা নগরীতে প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ শুরু হয়েছে। পবিত্র হজের প্রস্তুতির অংশ হিসেবে এ নির্দেশনা জারি করেছে দেশটির জননিরাপত্তাবিষয়ক অধিদপ্তর। আজ শনিবার (৪ মে) থেকে শুরু হওয়া এ বিধি-নিষেধ হজের পুরো কার্যক্রম সম্পন্ন হওয়া পর্যন্ত জারি থাকবে। এ সময়ে স্থানীয়দের মক্কায় প্রবেশে প্রয়োজন হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন।

গতকাল শুক্রবার (৩ মে) এক প্রতিবেদনে সৌদি আরবের বার্তা সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আসন্ন হজের প্রস্তুতি এবং হজযাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিনা অনুমতিতে মক্কায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে হজের স্থানগুলোতে কাজ করার অনুমোদন, মক্কায় বসবাসকারীর আইডি, বৈধ ওমরাহ বা হজের অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করতে পারবে না।

তাতে আরো বলা হয়, অনুমোদন ছাড়া যারা মক্কায় প্রবেশ করতে চাইবে তাদের আইন-শৃঙ্খলা বাহিনী ফিরিয়ে দেবে।

১৪৪৫ হিজরিতে এ নির্দেশনা কঠোরভাবে পালন করা হবে।

আসন্ন হজের প্রস্তুতি হিসেবে আগামী ৬ জুনের (২৯ জিলকদ) মধ্যে ওমরাহ যাত্রীদের সৌদি আরব ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৯ মে (১১ জিলকদ) থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৪ জুন থেকে পবিত্র হজের কার্যক্রম শুরু হবে।

করোনার আগে সারাবিশ্বের প্রায় ২৫ লাখ মুসলিম পবিত্র হজ পালন করতেন। ২০২০ সালে কারোনা মহামারিকালে সীমিত পরিসরে কয়েক হাজার জন হজ পালন করেন। ২০২১ সালে প্রায় ৬০ হাজার, ২০২২ সালে ১০ লাখ এবং ২০২৩ সালে প্রায় ১৮ লাখ ৪৫ হাজার ৪৫ জন হজ পালন করেন।

সূত্র: গালফ নিউজ

 

আজকের বাংলা তারিখ



Our Like Page